ছাত্রলীগের ঘোষণার পর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করল নর্থ সাউথ
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা জানিয়ে নোটিশ দেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ তাজমীন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পোস্টে।
ফেসবুক পোস্টে বলা হয়, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক, অ-জাতিগত এবং অলাভজনক প্রতিষ্ঠান। একটি বিশ্বমানের শিক্ষাদান ও শিক্ষা ও গবেষণা সংস্থা হতে চায়, যা ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না। তবে এনএসইউ পরিবারের সদস্যরা অবশ্যই ক্যাম্পাসের বাইরে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে স্বাধীন বলে ঘোষণা করা হয়।