ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহন করা বাস। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিকদ সম্মেলনে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা।
২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।
এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা সে উদযাপন করেছেবান সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারও সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।