জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
Reporter Name
-
প্রকাশের সময় :
শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
-
২৩৭
বার পঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস হয়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল (২৭ অক্টোবর) শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব তোলে জর্ডান। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ১২০টি সদস্যরাষ্ট্র এবং বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি সদস্যরাষ্ট্র। ভোটদান থেকে বিরত থেকে বিরত থেকেছে ভারতসহ ৪৫ সদস্যরাষ্ট্র।
- সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলাসহ সকল সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ করা, গাজার উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশ বাতিল করা, বেসামরিক বন্দিদের মুক্ত করাসহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত।
এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর