1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শাহাদাত হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা

নিহতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার ঝনঝনিয়া গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬) ও একই গ্রামের মাহফুজুর মাতুব্বর ছেলে মারুফ হোসেন মাতুব্বর (১৮)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে ঝনঝনিয়া গ্রামের মারুফ হোসেন মাতুব্বর তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঝনঝনিয়া এলাকা থেকে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে যাওয়ার সময় বাঁশবাড়িয়া এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রতে থাকা ৭ জন যাত্রী আহত হন। গুরুত্বর আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। অবস্থার অবনতি হলে মারুফ হোসেন মাতুব্বরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মারুফ হোসেন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting