1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ট্রেনে ঈদযাত্রা: ৪ জুনের টিকিট মিলবে আজ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

পবিত্র ঈদুল  আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের আজ রবিবার (২৫ মে) টিকিট কাটতে হবে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।

 

ঈদের আগাম টিকিটের সময়সূচি:

বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—

২১ মে: ৩১ মে’র টিকিট

২২ মে: ১ জুনের টিকিট

২৩ মে: ২ জুনের টিকিট

২৪ মে: ৩ জুনের টিকিট

২৫ মে: ৪ জুনের টিকিট

২৬ মে: ৫ জুনের টিকিট

২৭ মে: ৬ জুনের টিকিট

প্রতিদিনের টিকিট নির্ধারিত তারিখেই অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।

রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই আগাম টিকিট ফেরতযোগ্য নয়, অর্থাৎ কিনে নিলে তা বাতিল বা রিফান্ড করা যাবে না।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন অপ্রয়োজনে স্টেশনে ভিড় না করেন। বরং নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে নিজের প্রয়োজন অনুযায়ী টিকিট কেটে যাত্রা নিশ্চিত করুন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting