1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

হাসুরুল হাসু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

গত ৫ জুলাই মমতাজকে গ্রেফতার দেখানোর আবেদন করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মদন চন্দ্র সাহা। পরে আজ তাদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর শুনানি হয়। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী।

এ বছরের ১৩ মে মমতাজ গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting