1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, রাজবাড়ীতে মহিলা দল নেত্রী গ্রেপ্তার

জসিম আহসান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

গ্রেপ্তার নারীর নাম সোনিয়া আক্তার ওরফে স্মৃতি। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। সোনিয়া শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন। তাঁর স্বামী প্রবাসী

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, সোনিয়া আক্তারের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত সোমবার সন্ধ্যায় সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা ওই ফেসবুক পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোনিয়া আক্তার প্রায় এক মাসে আগে ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ সূত্রে জানা যায়। এ ঘটনায় সোমবার প্রথম আলোর অনলাইনে ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এক মাস পর থানায় অভিযোগ দিলেন আ.লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting