1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

প্রাইভেটকারে হামলা, অস্ত্র ঠেকিয়ে ‘নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩১ বার পঠিত

যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে থেকে প্রাইভেটকারযোগে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এসময় নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম, জবেদা খাতুন জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন প্রাইভেটকারের গ্লাস ভাঙা অবস্থায় পাশে দুজন দাঁড়িয়ে আছেন।

টুকু নামের অপর এক মাঠ শ্রমিকের বরাত দিয়ে তারা জানান, ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে যশোরের দিকে পালিয়ে যেতে দেখেছেন।

নগদ-এর সুপার ভাইজার (মণিরামপুর অফিস) আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়। তিনি বিষয়টি শুনে ঘটনাস্থলে যান।

প্রাইভেটকারচালক সাজু হোসেন বলেন, পেছন থেকে দুই মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে পড়লে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গ্লাস ভেঙে তাদের মারধর শুরু করেন। এরমধ্যে ব্যাগ নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting