1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

ফিলিস্তিনে ৫০ লাখ ডলার সহায়তা দেবে কুয়েত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পঠিত

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ডলার অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম।

কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে গাজায় ত্রাণ দেওয়ার জন্য কুয়েতের ন্যাশনাল ব্যাংক এ অর্থ দেবে। ‘ফাজা’ শিরোনামে ফিলিস্তিনিদের সাহায্যে অনুদান সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে কুয়েত। দেশটির সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয়সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত।

চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করছেন কুয়েতের নাগরিকরা। কুয়েত সিটির ইরাদাহ স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এসময় তারা ইসরায়েল কর্তৃক গাজার হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা জানান।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting