1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখল ‘মরার জন্য অপেক্ষা কর’

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দেয়ালে লিখন দেখতে পাওয়া যায় ‘মরার জন্য অপেক্ষা কর’ নানা হুমকি দিয়ে যায়। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার রাতে দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এছাড়াও দেয়ালে ‘জয় বাংলা’, ‘মরার জন্য অপেক্ষা কর’ ইত্যাদি লিখে রাখে। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয় পুড়ছে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ‘ঘটনাটি খবর পেয়ে আমার পুলিশ পাঠাই। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting