1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপির ঘোষণা,নির্বাচন পর্যন্ত কর্মসূচি টেনে নেবে

Moniruzzaman monir
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ  বলেন, ‘বিভাগীয় সমাবেশের পর নতুন কর্মসূচি আসবে, বিভিন্ন আঙ্গিকে আমরা কর্মসূচি দেব। যে কথা আমরা আগেও অনেকবার বলেছি যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আগামী ৮ অক্টোবর শুরু হবে বিভাগীয় সমাবেশ। সবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ।

চলমান কর্মসূচিতে আর বিরতি দেবে না বিএনপি। রাজধানীর ১৬টি স্থানে ঘোষিত কর্মসূচি এখনো শেষ হয়নি। গতকাল বুধবার নতুন করে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। তিন মাসব্যাপী এ কর্মসূচি শেষ হবে ২২ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে।

পাশাপাশি ‘রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের’ রূপরেখা ঘোষণা করে বিরোধী দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচিও আসছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, এ লক্ষ্যে আগামী অক্টোবর মাসের শুরুতে বিরোধী দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে বিএনপি। সেটা অক্টোবরেই শেষ করবে। এরপর নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে সমন্বিত আন্দোলনের লক্ষ্য, ধরন ও কৌশল ঠিক করে নতুন কর্মসূচি দেওয়া হবে। সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টেনে নেওয়া হবে।

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting