1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপির ১২ জন নেতাকর্মীকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং পৌর বিএনপির আহবায়ক শের আলীসহ বিএনপির ১২ জন নেতাকর্মীকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১২টার তাদের ছেড়ে দেওয়া হয় বলে সাতক্ষীরার সদর থানার ওসি স ম কাইউম জানান।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, “পৌর মেয়রসহ বিএনপির ১২ নেতা কাশেম হোটেলে গোপনে সভা করছিলো। এ সময় তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, সঙ্গীতা মোড়ের কাশেম প্লাজায় পৌর বিএনপির নবগঠিত কমিটির আলোচনা সভা চলছিলো।

“এ সময় পুলিশ আচমকা ঘটনাস্থলে এসে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আবার রাতে তাদের ছেড়ে দেয়।”

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting