1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ

বিষোদগার করে মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলা যাবে না-ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষোদগার করে মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলা যাবে না।

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পঁচাত্তর বছর পূর্ণ করবেন। ১৯৭৫ সালের ট্রাজেডির পর আওয়ামী লীগের হাল ধরা শেখ হাসিনা তিন যুগ ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি গত এক যুগ ধরে দেশের প্রধানমন্ত্রীও তিনি।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা সর্পিল ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে এসেছেন পিতার মতোই। নিজের ভাগ্যোন্নয়নের জন্যে নয়, শেখ হাসিনা কষ্ট করে মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। পিতার মতোই মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করছেন।”

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, “যতই বিষোদগার করেন, যতদিন বাংলায় পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা থাকবেন।

“একজনকে বাঙালির স্বাধীনতার জন্য, আরেকজনকে বাঙালির মুক্তির জন্যে বিধাতা পাঠিয়েছেন। শেখ হাসিনাও হয়ত মারা যাবেন, কিন্তু বঙ্গবন্ধুর লিগ্যাসি থেকে যাবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “সারাবিশ্বের এই অবস্থায় বাংলাদেশ যখন বিপদে, শেখ হাসিনা তখন পরিস্থিতি দারুণভাবে সামাল দিচ্ছেন। যারা সমালোচনা করছেন, তারা কি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি সামলে দিতে পারতেন?

“সমস্যা সৃষ্টি করেছে বড় বড় দেশ ইউক্রেইন-রাশিয়া যুদ্ধে। এরা নিজেরা নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না।”

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting