1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৫৪ বার পঠিত

ইসরাইলের দকখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরইমধ্যে স্থানীয়দের সরিয়ে নেয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরাইল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট ‘১ নম্বর মহাসড়ক’-এ আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এসময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন।

টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে চায়।

তবে এখনো ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দলগুলো ইসরায়েলকে সহায়তা করেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting