জামিন পাওয়া অন্যরা হলেন- রিতু আক্তার মিম ইসলাম, নুর জাহান, স্বর্ণা ওরফে আনিকা তাবাসসুম, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা।
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন, স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জন
এর আগে, সোমবার (৩ অক্টোবর) ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লালবাগ থানায় দায়ের করা অপর মামলায় বহিষ্কৃত নয়জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
বহিষ্কৃত ৯ নেত্রী হলেন- সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।