1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি পর্যটক বাস উল্টে গেলে একজন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন।

যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। পুরির দিকে যাচ্ছিলেন তারা। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটলো সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting