1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

Tm azim
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মেডিকেল দলের চার সদস্যের মধ্যে রয়েছেন দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক, যা ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে সুপরিচিত।

ভারতীয় এই চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সরেজমিনে দেখতে যাবেন।

এর আগে, বিমান দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে চিকিৎসক পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই মেডিকেল দলটি ঢাকায় আসে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

এদিকে ,সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে বুধবার দুপুরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting