1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজার মারা গেছে

Moniruzzaman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা গেছেন।। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, মাহফুজা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ডা. শাওন আরও বলেন, ‘দুর্ঘটনায় দগ্ধ ২৩ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন।’

এ পর্যন্ত ১৪ জন দগ্ধ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

মোট ১৯ জন দগ্ধ রোগী এই ইনস্টিটিউটে মারা গেছেন এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting