রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেনারেটর রুমে আগুন লেগেছিলো ৷
বুধবার (২৩ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
আগুনে পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত।