রাজধানীর মিরপুরে ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনে কারও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
এরআগে, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বহুতল ভবনটির ৬ তলায় আগুন লাগে।