1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া। 

সোমবার (১৯ মে) দিবাগত রাত ২ টার দিকে মিরকাদিম পৌরাসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে, ভোর ৫ টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন। তিনি পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছে‌লে। অপরদিকে, নিহত মিতু আক্তার একই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই থাকতো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু বাবার বাড়িতে চলে গেলে তার স্বামীর বন্ধুরা সোমবার তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিন রাত ২ টার দিকে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে বিষয়টি অবগত করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting