1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

মেহেরপুরে মাহিয়ার দাফন সম্পন্ন

নাজমুল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিমের (১৩))  দাফনকার্য সম্পন্ন হয়েছে। গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ হয় সে। তিন দিন চিকিৎসাধীন থেকে অবশেষে পরপারে পাড়ি জমায় তাসনিম।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।

মাহিয়া তাসনিমের জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়ার নানা নজরুল ইসলাম।

নিহত মাহিয়ার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামে। সে মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে। রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে সে তার মা বিউটি আক্তারের সঙ্গে বসবাস করত।

মাহিয়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিমান বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয় মাহিয়া। শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেলে তাকে সংকটাপন্ন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting