1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম।

তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয়দের ভাষ্যমতে কয়েকজন মোটরসাইকেলে এসে পেট্রল বোমা জাতীয় কিছু ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে যায়। ইতোমধ্যে আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting