জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ রোববার (৩ আগস্ট) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে স্বাভাবিকভাবে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় তাকে।
এই প্রথম রাজসাক্ষী হিসেবে চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসময় তার হাতে কোনো হাতকড়া ও মাথায় হেলমেট দেখা যায়নি।
এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন।