1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

শরীয়তপুরে ছামীম ও আয়মানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের আব্দুল্লাহ ছামীম (১৩) ও আয়মান (১০) এর  কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল।  

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম একে খন্দকার ঘাঁটির উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আবদুল্লাহ ছামীমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হয়৷ এসময় ছামীমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে তারা শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুরে নিহত আয়মানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। এবং নিহতের কবর জিয়ারত করেন।

প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার আল আমিন বলেন, বিমান বাহিনী প্রধানের নির্দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পুর্ণ সামরিক মর্যাদা প্রদান করা হয়েছে। একজন সামরিক বাহিনীর সদস্য মারা গেলে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আমরা সেই সুযোগটা পাইনি। তাই আমরা পর্যায়ক্রমে বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের কবরে সামরিক মর্যাদা প্রদান করছি।

তিনি আরও বলেন, একজন বিমান বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবার যে ধরনের সাহায্য, সহযোগিতা এবং সহমর্মিতা পায় এবং আমরা পাশে থাকি সেভাবেই আমরা প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে আছি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting