ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে আলোচিত হত্যা মামলাটিতে মোট ছয় আসামি গ্রেপ্তার হলেন।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেরাজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে বিবিএ অধ্যায়নরত। তিনি ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেপ্তার করে।
তিনি ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।
এ বিষয়ে র্যাব-১ এর উত্তরা কার্যালয় থেকে বিস্তারিত জানানো হবে।