1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

শ্যামপুরে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ গ্রেফতার ১১

Moniruzzaman
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

রাজধানীর শ্যামপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন- অনিক পান্না (৩৫), মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মো. সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে সৈকত ও রুবেল।

আজ শুক্রবার (৩০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে মাসজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, গ্রেপ্তার অনিক পান্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting