1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যে-ই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪ সাবেক এমপি গোলাপের তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এল স্বর্ণময়ীর মৃত্যুর নেপথ্যের কারণ দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকাসহ ৮ জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল

সাবেক এমপি গোলাপের তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময়

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গতকাল সকালে কারাগার থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শুনানির জন্য গতকালের দিনই ধার্য করা হয়।

উল্লেখ্য ,২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting