1. admin@newsupdate24-7.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে রোড এক্সিডেন্টে এক মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

মোছাদ্দিক আহম্মদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সুনামগন্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিরব আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিবুল ইসলাম (১৫) নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার (১১ মে) বিকেলে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব আহমদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে এবং আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। আহত সাকিবুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন দুই কিশোর। জিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেলটি কালাব্রিজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরবকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত সাকিবুলকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

ইসলামপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, “একটি তাজা প্রাণ এভাবে ঝরে যাবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে। ছেলেদুটো খুবই অল্প বয়সী ছিল। বাজার করতে বের হয়ে এমন দুর্ঘটনার শিকার হবে, তা কেউ কল্পনাও করেনি।”
আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক জানান, নিহত নিরব মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting