1. admin@newsupdate24-7.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭ দেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের কদমতলীতে ফোম কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে ‘অবৈধ বাংলাদেশিদের’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি-কুয়েত

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২৯ বার পঠিত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম মো. হাছান ওরফে রাজু (৩০)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু এলাকায় ‘বিন্দু মাসীর ছেলে’ নামে পরিচিত ছিলেন। তিনি কদলপুরের একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাছির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজুর সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, রাজু রৌফাবাদ এলাকায় তার বোনের বাসা থেকে বের হয়ে সড়কে আসামাত্র অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলায় এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, সন্ত্রাসীদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting