1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ

সুপ্রিম কোর্টের ভেতর থেকে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৯৮ বার পঠিত

সুপ্রিম কোর্টের ভেতর থেকে বৈধ অস্ত্রসহ বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারসহ দুজনকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।

আজ রোববার (৩ আগস্ট) আলাদা সময়ে তাদের আটক করা হয়।

আটক অপরজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। তবে সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

এদিকে দুপুরে আটক হওয়া বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারকে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

জানা গেছে, জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার জন্য কোর্টে যান তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting