1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শাশুড়িকে পিটিয়ে হত্যা

এম মোর্শেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় কিস্তির টাকা পরিশোধ ও পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। মেয়ের জামাই ঘাতক হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দুই বছর আগে রশিদার মেয়ের সঙ্গে হেলালের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। রশিদা সম্পর্কে মানিকের ফুফু। বিয়ের পর থেকেই মানিক ও তার স্ত্রীর মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিলো। পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিলো না হেলালের। তাই সে প্রায়ই শ্বশুর বাড়ি থাকতো প্রায়। রবিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মানিকের। ঝগড়া শেষে তার স্ত্রী কর্মস্থলে চলে যায়। এরপর শাশুড়ির সঙ্গে মানিকের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বাটাম (কাঠের লম্বা টুকরো) দিয়ে শাশুড়িকে পিটিয়ে খুন করে মানিক।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই মানিক পলাতক। পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে ধরতে পুলিশ চেষ্টা করছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting