1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: নারীসহ আরও তিনজন গ্রেপ্তার

এম মোর্শেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু হত্যায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের মধ্যে হত্যাকাণ্ডের আগে গোলাম রব্বানীর সঙ্গে হোটেল অবস্থান করা নারীও রয়েছেন।

গত সোমবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হলেও মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার তিনজনেরই বাড়ি খুলনায়। তাঁদের নাম–পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার তিনজনকে মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গোলাম রব্বানী টিপুকে (৫৪) বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।

জানতে চাইলে জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান শুরু করেন। একপর্যায়ে গতকাল দিবাগত রাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তাঁদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর রব্বানীর সঙ্গে হোটেলে উঠেছিলেন। গ্রেপ্তার অপর দুজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting