1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

মোঃ সাহাদত হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার বেলা ৩টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল ইসলাম এ আদেশ দেন।

আদেশে বলা হয়, নারায়ণগঞ্জের মিছিলে হামলায় যুবদল কর্মী নিহতের ঘটনাসহ তেল, বিদ্যুৎ ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকাল ৩টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় শহর শাখা বিএনপি বিক্ষোভ সমাবেশ ডাকে। এর প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগও একই স্থানে ও সময়ে পাল্টা কর্মসূচি দেয়। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এ কারণেই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। জরুরি অবস্থা ঘোষণার পরপর বাসস্ট্যান্ট এলাকায় পুলিশের টহল শুরু হয়। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে।

এ বিষয়ে শেরপুর শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু বলেন, “আজকের বিক্ষোভ সমাবেশের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়কের পক্ষ থেকে বগুড়া এসপি অফিসেও জানানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে শুক্রবার উপজেলা আওয়ামী লীগ পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, “বিএনপি-জামাত জোটের মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকাল ৩টার দিকে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। কিন্তু ১৪৪ ধারার জন্য সমাবেশ হচ্ছে না।”

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting