
এবার দক্ষিণে উত্তর শাহজাজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব ও আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবার অস্থায়ী হাট বসছে না। দরপত্র অনুসারে ডিএসসিসিতে অস্থায়ী পশুর হাট বসছে পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা ও আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায়। গত ৩০ এপ্রিল আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় আরেকটি পশুর হাট ইজারায় দরপত্র আহ্বান করে ডিএসসিসি।