1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

পরকীয়া সম্পর্কের জেরে মিশুকচালক খুন,

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

পরকীয়া সম্পর্কের জেরে সিরাজগঞ্জের গয়লায় মিশুকচালক মোতালেব ভূঁইয়া সাগরকে (৩০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ডিবির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন- সদরের গয়লার বাসিন্দা ওয়াজেদ (২৭), আলোকদিয়ার গ্রামের সুমন সরকার (২৭) ও বহুলীর ধীতপুর কানু গ্রামের তরিকুল ইসলাম (২৭)।

এই ঘটনায় সাগরের বাবা সাইফুল ভুঁইয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

গতকাল মঙ্গলবার গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম ও সদর ওসি মো. সিরাজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাগরের বাড়ি শহরের রেলকলোনিতে। বিয়ের পর স্ত্রী বিউটি খাতুনকে নিয়ে গয়লায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। পরে বিউটির সঙ্গে প্রতিবেশী ওয়াজেদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকাকে বিয়ে করতে ওয়াজেদসহ কয়েকজন সহযোগী গত ২৭ সেপ্টেম্বর মিশুক ছিনতাইয়ের পর সাগরকে হত্যা করে। ওয়াজেদ ও সুমন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting