1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, দ্রুত সরিয়ে নেওয়া হলো সব যাত্রীকে

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

ভারতের চণ্ডীগড়ে অবতরণের পর একটি কেবিন ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। 

মঙ্গলবার ৬ই-১০৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিমানের ভেতরে এক যাত্রীর ব্যক্তিগত পাওয়ার ব্যাংকে আগুন দেখতে পেয়ে দ্রুত ব্যবস্থা নেন কেবিন ক্রুরা। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ও বাড়তি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে বিমানটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের ভেতর থেকে সব যাত্রীকে দ্রুত সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সব গ্রাহককে নিরাপদে টার্মিনালে স্থানান্তর করা হয়েছে এবং আমাদের একটি দল তাদের দেখাশোনা করছে।

এয়ারলাইনসটি আরও জানিয়েছে যে, উড়োজাহাজটি পুনরায় চলাচলের আগে প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting