1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত, ৮৪ ফ্লাইট বাতিল

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পঠিত

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় কারণে দিল্লি বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও দেড় শতাধিক ফ্লাইট। এছাড়া ঘন কুয়াশার কারণে দিল্লিতে ভ্রমণ বা চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং এখান থেকে দেশের অন্যান্য অংশে ফ্লাইট ও ট্রেন চলাচলে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এছাড়া দুই সপ্তাহের শীতের ছুটির পরে আজ ভারতের এই রাজধানী শহরে স্কুলগুলোও খুলছে। যদিও তীব্র ঠান্ডার কারণে স্কুলের সময় সীমিত করা হয়েছে।

এনডিটিভি বলছে, সোমবার ১৮টি ট্রেন বিলম্বিত হয়েছে। এছাড়া দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরটিতে হাজার হাজার যাত্রী তাদের ফ্লাইটের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কুয়াশাচ্ছন্ন সকালে ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়াটা স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ফ্লাইটের তথ্য সম্পর্কে আপডেট থাকতে বলা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে আজ সকালে গড়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ১৬৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৮৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে বিলম্ব কয়েক ঘণ্টা পর্যন্ত বিস্তৃত হয়েছে। একজন যাত্রী দাবি করেছেন, ফ্লাইটে গোয়া যাওয়ার জন্য তাকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

ইন্ডিগো, স্পাইসজেট এবং ভিস্তারার মতো প্রধান বিমান সংস্থাগুলো বলেছে, দিল্লি এবং কলকাতার খারাপ আবহাওয়া ফ্লাইট চলাচলকে প্রভাবিত করতে পারে। সোমবার ভোরে দিল্লি থেকে কলকাতাগামী একটি ফ্লাইট হায়দ্রাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে ভিস্তারা জানিয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting