1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

৪ ঠা জানুয়ারি আয়োজিত হয়ে গেল চরবাচামারা বাদশা কান্দি ইউনিয়নে অবস্থিত আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত ” স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠান – ২০২৪

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

৪ ঠা জানুয়ারি আয়োজিত হয়ে গেল চরবাচামারা বাদশা কান্দি ইউনিয়নে অবস্থিত আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত ” স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠান – ২০২৪।

” উক্ত অনুষ্ঠানে অনেক কবি সাহিত্যিক উপস্থিত থেকে তাদের নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং কেউ কেউ গানও পরিবেশন করেন । দুপুরের মধ্যাহ্নভোজ এবং কবিদের আনাগোনায় অনুষ্ঠানে স্থল ছিল আলোয় আলোকিত । খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় । অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবিদের লেখা বই নিয়ে বইমেলা । অনুষ্ঠান চলাকালীন কবিদের লেখা বই নিয়ে বইমেলাটি ছিল সরব । বেশ সারাও পেয়েছে । কবিরা বলেন এরকম মনোরম পরিবেশে এই অনুষ্ঠান তাদের আরো অনুপ্রেরণা যোগায় । তারা বারবার এরকম অনুষ্ঠান চান । এবং আয়োজক আব্দুল আজিজ লপ্তি গ্রন্থাগারের স্বত্বাধিকারী আব্দুল আজিজ সাহেব বলেন , বছরের একটি দিন আমার গ্রন্থাগারের বই যারা উপহার দেন সেই কবিদের নিয়ে এটা একটা আড্ডার আয়োজন মাত্র । যার দ্বারা মন ও মনন কে বিকশিত হয় সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় এবং আমরা একটি সুন্দর পৃথিবী যাতে গঠন করতে পারি সে জন্যই এই অনুষ্ঠান । যেখানে থাকবে শুধুই ভালোবাসা । থাকবে না কোন হিংসা বা বিরক্তির ছাপ ।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting