1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

এম মোর্শেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬০৯ বার পঠিত

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের শেষ সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজারের প্রবাল এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ। ফেব্রুয়ারি মাস থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তখন কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে না।

পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি— এই দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করতে পারবে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সে ক্ষেত্রে এই নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ১৭ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করে ১০ হাজারের বেশি মানুষ।

এদিকে তবে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন। কিন্তু এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে। দ্বীপে ভ্রমণের সময় অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত।

পর্যটন ব্যবসায়ীরা জানান, এ বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি হয়েছে। নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে। তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ আগে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যেতে পারতেন। ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting