আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। কৃষকদের স্বার্থ রক্ষায় হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রি হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছিলেন। এজন্য প্রধান উপদেষ্টার নির্দেশে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যার সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
১. হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।
৩. আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।