1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপির মনোনয়ন যারা পেলেন ও পাননি যেসব হেভিওয়েট প্রার্থী

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বেশ কিছু চমক যেমন আছে এই তালিকায়, তেমনি এখানে নেই বেশ কিছু হেভিওয়েট নেতার নামও।

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার মতো পরিচিত মুখগুলো এবার সংরক্ষিত আসনের তালিকায় স্থান পাননি। এছাড়া দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা আরও কয়েকজন প্রভাবশালী নারী নেত্রীও বাদ পড়েছেন।

মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী মনোনয়ন পাননি। তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণীও। এ ছাড়া মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদের নামও আসেনি এই তালিকায়। 

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দিনদুয়েক আগে বিএনপিতে যোগ দিয়ে চমক দিয়েছিলেন। তার এ তালিকায় আসার গুঞ্জনও ছড়িয়েছিল। এদিকে চায়নিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির সঙ্গে চীন সফরে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনেরও সম্ভাবনা ছিল মনোনয়ন পাওয়ার। শেষমেশ তাদের ভাগ্যেও শিঁকে ছেঁড়েনি।

আজ সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting