1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

সংগৃহিত
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদেরকে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting