1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের জেল থেকে ফিরে নতুন জীবনের বার্তা দিলেন সিদ্দিক মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান-এর প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে অন্তত ৬৯ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন সরকার। শনিবার (২ মে) এ তথ্য প্রকাশ করেছে দি ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানায়, নাগরিকত্ব বাতিল হওয়া ৬৯ জনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এ পদক্ষেপকে ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

বাহরাইন সরকারের দাবি, নাগরিকত্ব হারানো এই ব্যক্তিরা বাহরাইনি বংশোদ্ভূত নন। তাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলো হলো—ইরানের বৈরী কর্মকাণ্ডকে সমর্থন ও মহিমান্বিত করা।

বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রের আনুগত্যের শর্ত ভঙ্গ করা এবং দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করা।

মন্ত্রণালয় জানায়, ইরানের বৈরী কর্মকাণ্ডকে মহিমান্বিত করা, তার প্রতি সহানুভূতি প্রকাশ করা অথবা বহিরাগত পক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের অভিযোগে এসব ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting