1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গ নিয়ে বড় সিদ্ধান্ত মোদির, দিলেন যে ঘোষণা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যটিতে বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরে চালু না থাকা কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবার রাজ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এতে রাজ্যের কোটি মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে জয়ের পর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বিজয় ভাষণে মোদি এই ঘোষণা দেন।

এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। এছাড়া ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

মোদি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন যাত্রা শুরু হয়েছে এবং রাজ্যের মানুষ উন্নয়ন, আস্থা ও নতুন আশার পথে এগিয়ে যাবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অভিবাসন কমানোর জন্য সরকার কাজ করবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই স্বাস্থ্যবিমা প্রকল্প অনুমোদনের কথাও জানান তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু রয়েছে। কেন্দ্রীয়ভাবে পরিচালিত এই কর্মসূচির ব্যয় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকার এবং দিল্লিতে আম আদমি পার্টি সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা কর্মসূচির কথা উল্লেখ করে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ন থেকে বিরত ছিল।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting