1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

‘আমরা হারিনি, কেন পদত্যাগ করব?’ সংবাদ সম্মেলনে মমতা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে ১০০ আসন লুটের অভিযোগ করেছেন। মঙ্গলবার কালীঘাট থেকে তিনি বলেন, “আমরা হারিনি, ওরা লুট করেছে।” ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৭ ও তৃণমূল ৮০টিতে জয়ী। নিজ আসন ভবানীপুরে হারলেও তিনি পদত্যাগ করবেন না এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে শক্তিশালী করার ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি নিজেকে ‘ফ্রি বার্ড’ বলে ঘোষণা করে দিলেন।মমতা বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ।

সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সকল নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।

সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীবাল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা মমতাকে ফোন করেছিলেন। সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting