1. admin@newsupdate24-7.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কালকিনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈ – মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ তরিকুল ইসলাম রিপন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

আজ বুধবার (১৩ ই মে ) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা উপজেলা প্রশাসনিক ভবন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন। উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনাদের প্রতিটি ইউনিয়নে সমস্ত নথি রেজিস্টার হালনাগাদ রাখতে হবে। প্রতি মাসে ছয়টি করে মামলা নিষ্পত্তি করতে পারে। আবেদন এবং নিষ্পত্তির হার বাড়ানোর জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন গ্রাম আদালতের কোন মামলা সালিশ করা যাবে না। তিনি আরোও বলেন গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা এজলাসে বসে নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষকে গ্রাম আদালতের এজলাস এবং ইউনিয়ন পরিষদে কিভাবে বিচার হয় সেই সম্পর্কে এলাকাবাসীকে ধারণা দিতে হবে।গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদের হাট, বাজার, স্কুল কলেজে, মাদ্রাসা এবং মসজিদে জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব গ্রাম আদালত নিয়ে আলোচনা করবেন এ মর্মে সবাইকে অবগত করেন। তিনি আরও বলেন গ্রাম আদালত ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে এ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা দিতে হবে। কেননা উচ্চ আদালতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এবং কোর্টের উকিল মুহুরী দুব্বার ও টাকা খায়। তাই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সম্পর্কে বেশি বেশি প্রচার করতে হবে

এবং আউটরিচ কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে। প্রতিটি ওয়ার্ডের মেম্বার গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতে হবে যেন গ্রাম আদালতে এসে মানুষ সঠিক বিচার পায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি বিগত তিন মাসের কালকিনি উপজেলার গ্রাম আদালতের চিত্র সকলের মাঝে তুলে ধরেন। তিনি বলেন বিগত কোয়ার্টার মাস অর্থাৎ জানুয়ারী ২০২৬ হতে মার্চ ২০২৬ মাস পর্যন্ত কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৬৪ টি, উচ্চ আদালত থেকে এসেছে ২ টি মোট নিষ্পত্তি করা হয়েছে ৬৬ টি, গ্রাম আদালতের মাধ্যমে অর্থ আদায় হয়েছে ১৫৮৪০০০/- টাকা । তিনি পূর্ব এনায়েত নগর ও চরদৌলতখান ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীকে ধন্যবাদ জানান কেননা বিগত তিন মাসে পূর্ব এনায়েত নগর ইউনিয়নে ২২ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং চরদৌলতখান ইউনিয়নে ১৯ টি মামলা নিষ্পত্তি করেছেন।তিনি বলেন নিষ্পত্তির এ ধারা অব্যাহত রাখতে হবে।উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি এখন থেকে নিয়মিত প্রতিটি ইউনিয়ন ভিজিট করব আমি সমস্ত নথি রেজিস্টার দেখব তাই আমি আর শুনতে চাই না কোন রেজিস্টার নথি ঠিক নেই। তিনি আরোও অনেক অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই আমরা গ্রাম আদালতে। এই স্লোগানকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে সকলের এগিয়ে যেতে হবে।

 

মোঃ তরিকুল ইসলাম রিপন মাদারীপুর

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting