হরিশপুরের তৃলাতুলি এলাকায় হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রহিম মেম্বারের ব্যাক্তিগত অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় মুরুব্বিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আবদুল কাদের মিয়া বলেন- প্রায় এক যুগেরও উপরে আমার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সন্দ্বীপের মানুষেরসেবা করে আসছি। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আমার অধিকার আছে। তাই আমি মনোনয়ন প্রত্যাশী। আমি দলীয় মনোনয়ন পেলে আরো বৃহত্তর পরিসরে সন্দ্বীপবাসীর জন্য কাজ করতে পারবো। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের সহযোগিতা চাইছি।
এ সভায় আরো উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান বেলাল, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুর রহিম, আলাউদ্দিন মন্টু প্রমুখ।