জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আদালতে ।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আদালতে হাজির করা হয়।
গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রীকে আজ বুধবার আদালতে হাজির করার নির্দেশ দেয়।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে ।