1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০১৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ভালো পরীক্ষা নিয়েছে আরব আমিরাত। তবে দুই ডেথ ওভারে ৭ ডট বল দিয়ে টাইগারদের জয় এনে দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৭ মে) ৪ ওভার বল মাত্র ১৭ রান দিয়েছেন মোস্তাফিজ। শিকার করেছে মাত্র ১ উইকেট। ডেথ ওভারে ৭টি ডটবল দিয়েছেন তিনি।

এতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার ওপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়।

এখনও পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। 

 

তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে। সেদিন বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মোস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান। বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে। 

তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মোস্তাফিজের উইকেট ৬৩। 

শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট বাদ দিলেও ডট বলের পরিসংখ্যান যথেষ্ট দারুণ মোস্তাফিজুর রহমানের জন্য। সবধরণের টি-টোয়েন্টি মিলে ডেথ ওভারে ৮১৬ ডটবল তার। এই হিসেবে মোস্তাফিজের অবস্থান তিনে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting